আম্রপালি আম

Price range: 1,350.00৳  through 2,590.00৳ 

রাজশাহীর আম্রপালি আমের প্রি-অর্ডার শুরু! 🚚 সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ ফ্রি 💥 রাজশাহীর বিখ্যাত আম্রপালি আম অত্যন্ত মিষ্টি, সুগন্ধি ও গভীর কমলা রঙের শাঁসের জন্য সারা দেশে সমাদৃত। আকারে তুলনামূলক ছোট থেকে মাঝারি হলেও এর স্বাদ ও মিষ্টতা অন্য অনেক জাতের আমকে ছাড়িয়ে যায়। আমপ্রেমীদের কাছে আম্রপালি একটি বিশেষ পছন্দের নাম। কোয়ালিটি নিশ্চিত করে সম্ভাব্য ডেলিভারি জুনের মাঝামাঝি সময়ে ইনশাআল্লাহ। আবহাওয়ার উপর নির্ভর করে ডেলিভারি ডেট কিছুটা আগে বা পরে হতে পারে। সর্বোচ্চ মানসম্পন্ন নিরাপদ ও কেমিক্যালমুক্ত আম আপনাদের হাতে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ। 👉 পরিচ্ছন্ন প্লাস্টিক ক্রেট প্যাকেজিং 📦 ১০ কেজি – ১৩৫০ টাকা 📦 ২০ কেজি…

Category:

Description

রাজশাহীর আম্রপালি আমের প্রি-অর্ডার শুরু! 🚚
সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ ফ্রি 💥

রাজশাহীর বিখ্যাত আম্রপালি আম অত্যন্ত মিষ্টি, সুগন্ধি ও গভীর কমলা রঙের শাঁসের জন্য সারা দেশে সমাদৃত। আকারে তুলনামূলক ছোট থেকে মাঝারি হলেও এর স্বাদ ও মিষ্টতা অন্য অনেক জাতের আমকে ছাড়িয়ে যায়। আমপ্রেমীদের কাছে আম্রপালি একটি বিশেষ পছন্দের নাম।

কোয়ালিটি নিশ্চিত করে সম্ভাব্য ডেলিভারি জুনের মাঝামাঝি সময়ে ইনশাআল্লাহ। আবহাওয়ার উপর নির্ভর করে ডেলিভারি ডেট কিছুটা আগে বা পরে হতে পারে। সর্বোচ্চ মানসম্পন্ন নিরাপদ ও কেমিক্যালমুক্ত আম আপনাদের হাতে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ।

👉 পরিচ্ছন্ন প্লাস্টিক ক্রেট প্যাকেজিং

📦 ১০ কেজি – ১৩৫০ টাকা

📦 ২০ কেজি – ২৫৯০ টাকা

রাজশাহীর আম্রপালি আম তার অতুলনীয় মিষ্টতা, মনোমুগ্ধকর ঘ্রাণ এবং ঘন, রসালো শাঁসের জন্য বিখ্যাত। এই আমের আঁটি তুলনামূলক ছোট হওয়ায় খাওয়ার উপযোগী অংশ বেশি পাওয়া যায়। রাজশাহীর অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির কারণে আম্রপালি আম হয় অত্যন্ত সুস্বাদু ও উন্নত মানের। আমের গায়ে প্রাকৃতিক কিছু দাগ থাকতে পারে, যা সম্পূর্ণ স্বাভাবিক।

আমরা গাছ থেকে সংগ্রহ করা পরিপক্ব কাঁচা আম সরবরাহ করি। পরিবহণের সময় কিছু আম পাকা বা আধা পাকা হয়ে যেতে পারে। তাই আমগুলো ভালোভাবে পাকিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত পাকানোর জন্য আম বক্স/ক্যারেটে করে উষ্ণ স্থানে রেখে দিন।

ক্ষতিকর কেমিক্যালমুক্ত রাজশাহীর আম্রপালি আমে স্বাভাবিকভাবে ৩-৫% ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন আমের গোড়া বা মুখে সামান্য পচন, চামড়া কুচকে যাওয়া ইত্যাদি। এমন হলে ছবি বা ভিডিও করে আমাদের পাঠালে ইনশাআল্লাহ রিফান্ড বা রিপ্লেসের ব্যবস্থা করা হবে।

💳 পেমেন্ট সিস্টেম:
পণ্যের অর্ডার নিশ্চিত করতে কাস্টমারকে অগ্রিম পেমেন্ট নিশ্চিত করতে হবে। অর্ডার কনফার্ম হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আপনাদের পার্সেল প্রস্তুত ও কুরিয়ারে বুকিং করা হবে। যেহেতু সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ও বাছাইকৃত ফ্রেশ আম সরাসরি বাগান থেকে সংগ্রহ করে পাঠানো হয়, তাই অর্ডার নিশ্চিত করার জন্য অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক রাখা হয়েছে।

এছাড়াও ফেইক/ফলস অর্ডার এড়িয়ে চলার জন্য এডভান্স পেমেন্ট নেওয়া হয়। যেহেতু আম একটি কাঁচামাল ও দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অর্ডার রিসিভ না করলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। এজন্য সকল কাস্টমারের সহযোগিতা একান্তভাবে কাম্য।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অর্ডারটি ফাইনাল কনফার্ম হিসেবে গণ্য হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ।

🚛 ডেলিভারি সিস্টেম:
আমরা সারাদেশে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা করে থাকি। পার্সেল নির্ধারিত কুরিয়ার অফিস/পয়েন্ট থেকে সংগ্রহ করতে হবে। তবে কেউ হোম ডেলিভারি নিতে চাইলে আপনার নিজ দায়িত্বে কুরিয়ার অফিসের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারির ব্যবস্থা করতে হবে।  পার্সেল গ্রহণের সময় বক্স/ক্যারেট ছেঁড়া, ভাঙা, টাই কাটা বা টাইবিহীন অবস্থায় পেলে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে কুরিয়ার অফিসিয়ালকে আমাদের কল দিয়ে জানাতে বলবেন।

Additional information

Weight N/A
rupalimango

10kg Amrapali in Plastic Crate ৳ 1350, 20kg Amrapali in Plastic Crate ৳ 2590

Reviews

There are no reviews yet.

Be the first to review “আম্রপালি আম”

Your email address will not be published. Required fields are marked *